দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১ ও আক্রান্ত ৭৮৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৮৬ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। আর এ সময় মারা গেছেন ১ জন। এখন পর্যন্ত করোনায় দেশে মোট মারা গেছেন ১৮৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯৩ জন। এ নিয়ে এ পর্যন্ত সারা দেশে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৩ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বর্তমানে বিশ্বের ২১০টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর এখন পর্যন্ত মারা গেছে ২ লাখ ৫২ হাজারের বেশি মানুষ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.