চীনের যে ভ্যাকসিনে কানাডার আস্থা, দ্বিতীয় দফায় প্রয়োগ হচ্ছে মানবদেহে

চীনের ক্যানসিনো বায়োলজিক্সের তৈরি করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন এডি৫-এনকভের পরীক্ষামূলক ব্যবহার করবে কানাডা।

আর তা হলে এটিই হচ্ছে প্রথম কোনো ভ্যাকসিন, যা দ্বিতীয় দফায় মানবদেহে প্রয়োগের মাধ্যমে ক্লিনিক্যাল টেস্ট হচ্ছে।

চিকিৎসাসেবায় ওষুধ বাছাইয়ে অত্যন্ত রক্ষণশীল কানাডা এই ভ্যাকসিনটির পরীক্ষা এবং উৎপাদন দ্রুততর করতে চায়না কোম্পানিটির সঙ্গে একটি চুক্তিও করেছে।

এই চুক্তির আওতায় করোনাভাইরাসের এ ভ্যাকসিনটি কানাডায় মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে।

কানাডিয়ান নাগরিকদের দেহে প্রয়োগের মাধ্যমে সুফল পাওয়া গেলে দ্রুত উৎপাদনের যাওয়ার বিষয়েও দুপক্ষে চুক্তি হয়েছে।

এর আগে বেশ কিছু দিন ধরেই চীনে এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়। বিপুলসংখ্যক মানুষের শরীরে ব্যবহারে এই ভ্যাকসিনের ক্ষতিকর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত মার্চের মধ্যভাগে মানবদেহে ব্যবহারের মাধ্যমে এডি৫-এনকভের ক্লিনিক্যাল টেস্টের অনুমতি দেয় চীন সরকার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.