খালেদা জিয়ার নামে গয়েশ্বর চন্দ্র রায়ের ঈদে ‘শাড়ি’ উপহার

 

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে কেরানীগঞ্জের ঘরবন্দি নারীদের জন্য খালেদা জিয়ার নামে ঈদের উপহার ‘শাড়ি’ পাঠিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তার পুত্রবধূ ও দলের নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী এসব উপহার পৌঁছে দেন।

ঢাকার কেরানীগঞ্জে ৪৫টি ওয়ার্ডে সাড়ে ২ হাজার ২৫০টি শাড়ি ও লুঙ্গি গয়েশ্বরের পক্ষ থেকে বিতরণ করা হয়। এ বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘করোনাভোইরাস সংক্রমণের কারণে আমি এখন সর্বক্ষণ কোয়ারেন্টিনে বাসায় থাকছি। আমার নির্বাচনী এলাকার নারীদের জন্য এবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে তাঁতের শাড়ি পাঠিয়েছি। প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতাদের দায়িত্ব দিয়ে ঘরে ঘরে এই শাড়ি পৌঁছানো হয়েছে।’

গয়েশ্বর আরও বলেন, ‘ঈদ উপহার ছাড়াও কেরানীগঞ্জবাসীদের জন্য চাল, ডাল, আলু, তেল, লবণ নিয়ে একটি প্যাকেটও দেওয়া হয়েছে।’ রাজধানীর বিভিন্ন স্থানে দুঃস্থ ও গরীবদের মধ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ ঈদের উপহার সামগ্রী দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রাজধানীর উত্তরার ৪৭ নম্বর ওয়ার্ডে স্থানীয় বিএনপির উদ্যোগে দুঃস্থদের মধ্যে ঈদ উপহার হিসেবে পুরুষদের জন্য লুঙ্গি উপহার দিয়েছে বিএনপি।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.