করোনা পরীক্ষায় ‘ডোর স্টেপ’ সিদ্ধান্ত, পাড়ায় পাড়ায় মোবাইল ল্যাব পাঠাচ্ছে কলকাতা পৌরসভা

 

কনটেন্টমেন্ট জোনের হটস্পটে শিবির চালুর পর পাড়ায় পাড়ায় ‘মোবাইল ল্যাব’ পাঠিয়ে করোনা আক্রান্ত সন্দেহভাজনের লালারস সংগ্রহ করবে কলকাতা পৌরসভা । ছয়টি এমন বিশেষ চলমান ল্যাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ওই ভ্রাম্যমাণ ল্যাবের সঙ্গে পল্লিতে গিয়ে যাঁরা লালারস সংগ্রহ করবেন পুরসভার সেই টেকনিশিয়ানদের ইতিমধ্যে বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। কোভিড-১৯ মোকাবিলায় পরীক্ষা প্রক্রিয়াটিকে একেবারে ‘ডোর স্টেপ’ নিয়ে যাওয়ার কথা শুক্রবার জানিয়েছেন পুরমন্ত্রী তথা কলকাতা পৌরসভার  মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ।

তাঁর কথায়,“আগেই প্রচারের পর নির্দিষ্ট দিনে মোবাইল ল্যাবটি পাড়ায় গিয়ে থামবে। পুরস্বাস্থ্য দপ্তরের তালিকাভুক্তরা নিখরচায় লালারস দিয়ে যাবেন। পরীক্ষা হবে পিজিতে। পরীক্ষার রিপোর্ট পাড়ায়    পৌরসভা  পৌঁছে দেবে। অসুস্থের চিকিৎসার ব্যবস্থা করবে পুরসভা। টার্গেট একটাই, যত বেশি সংখ্যক মানুষের করোনা পরীক্ষা, তত শনাক্ত হলে ব্যবস্থা।” বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের জেরে যাঁরা সন্দেহভাজন হিসাবে তালিকায় ঠাঁই পাবেন তাঁরাই প্রথমে লালারস দিতে পারবেন। শিবির ও মোবাইল ল্যাব মিলিয়ে  পৌরসভা  কলকাতায় আপাতত দৈনিক ৫০০ জনের পরীক্ষা করবে বলে  পৌরমন্ত্রী মন্ত্রী জানান। স্বাস্থ্যভবন শুক্রবারও কলকাতায় আরও ৬৬ জন নতুন কোভিড-১৯ আক্রান্ত  পৌরসভাকে জানানো হয়েছে। টানা ছয় সপ্তাহে শহরে আক্রান্তর ‘মেডিক্যাল হিস্ট্রি’ বিশ্লেষণ করে পৌরমন্ত্রী এদিন ভাইরাসের উৎস ও সংক্রমণ ছড়ানোর কারণ জানিয়েছেন। সুত্র , সংবাদ প্রতিদিন ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.