করোনাযুদ্ধে প্রাণ গেল আরেক পুলিশের

করোনাভাইরাস প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পু্লিশের আরেক যোদ্ধা মারা গেছেন। মারা যাওয়া পুলিশ সদস্য মো. জালালউদ্দিন খোকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পূর্ব বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে ডিএমপি নিউজ জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

জালালউদ্দিন খোকাসহ এ পর্যন্ত ডিএমপির ৬ জন পুলিশ সদস্য করোনায় মারা গেছেন।

করোনা উপসর্গ নিয়ে জালালউদ্দিন গত ২০ এপ্রিল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে  ভর্তি হন। করোনা পরীক্ষায় ২৬ এপ্রিল পজিটিভ এলে তিনি হাসপাতালে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.