অমিতাভের মৃত্যুর গুজব, সাইবার ক্রাইমে মামলা

সম্প্রতি টিকটকের একটি ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়ে বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের মৃত্যুসংবাদ।

এ ঘটনায় সাইবার ক্রাইমে একটি মামলাও করেছেন অভিনেতার এক ভক্ত।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, টিকটকে পোস্ট করা ভুয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে এই অভিনেতার মৃত্যুতে মুষড়ে পড়েছেন ভক্তরা।

এক টিকটক ব্যবহারকারী ওই ভিডিওর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে পোস্ট করেন। টুইটারে তিনি লেখেন– বচ্চন স্যার, একজন ব্যক্তি আপনার মৃত্যুর ভুয়া ভিডিও প্রকাশ করেছে। আমি সাইবার ক্রাইমে তার বিরুদ্ধে অভিযোগ করেছি। দয়া করে আপনি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যবস্থা নিন। সম্প্রতি ইরফান খান ও ঋষি কাপুরের মৃত্যুতে শোক নেমে আসে বিনোদন দুনিয়ায়।

এই সুযোগ কাজে লাগিয়েছে গুজবকারীরা। ভুয়া খবর প্রকাশ করে জনমনে উদ্বেগের সৃষ্টি করছে তারা।

এর আগে তারা বলিউডের আরেক বর্ষিয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলে গুজব ছড়ায়। পরে জানা যায়, এ অভিনেতা সুস্থ আছেন এবং বাসাতেই অবস্থান করছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.