রাস্তায় গান গাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত

গান গাওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদেরকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়া জানিয়েছেন, রবিবার রাতে পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের শাহীন নামে এক যুবক বড়ইছড়া গ্রামের রাস্তা দিয়ে গান গাইতে গাইতে বাড়ি ফিরছিলেন। পরমানন্দপুর গ্রামের শহর আলী গান গাইতে নিষেধ করলে বাগবিতণ্ডায় জড়ান শাহীন। পরবর্তীতে শাহীন তার গ্রামে গিয়ে ঘটনাটি জানালে গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বড়ইছড়া গ্রামে আক্রামণ করে। এসময় বড়ইছড়া গ্রামের লোকজনও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে উভয় গ্রামের অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষ চলাচকালে বড়ইছড়া গ্রামের বেশ কয়েকটি ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.