ফ্রান্সে করোনা ভাইরাসের অবস্থা প্রতিদিনের মত উন্নতির দিকে যাচ্ছে ২৪ ঘন্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১.৪৩০ এবং মোট ৪৮,২২৮ জন। গত ২৪ ঘন্টায় ৪২৭ জন সহ মোট মৃত্যুবরণ করেছেন ২৪,০৮৭ জন। আজকে ডাক্তার এর নিবিড় পরিচর্যায় আছেন মোট ৪,২০৭ জন যার মধ্যে ২৪ ঘন্টায় যোগ হয়েছেন ১১০ জন। গত ২৪ ঘন্টায় ১,৬০৭ জন সহ মোট আক্রান্ত হয়েছেন ১২৪,৪৪২ জন। হাসপাতালে ভর্তি আছেন ২৬,৮৩৪ জন, যার মধ্যে গত ২৪ ঘন্টায়ই যোগ হয়েছেন ১,০৭০ জন। (France BFM TV) আগামী ১১ মে থেকে ফ্রান্সে লকডাউন তুলে নেওয়া হবে। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবার ফ্রান্স সরকার গতকাল বিভিন্ন পরিকল্পনা জনগনের সামনে তুলে ধরেছে। এর মধ্যে আছে, পাবলিক ট্রান্সপোর্টে সামাজিক দূরত্বের বজায় রাখা এবং মাস্ক ব্যাবহার করা। তাছাড়া সংস্কৃতি অনুষ্ঠান এবং খেলাধুলার জগতকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কমপক্ষে সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে ।
ফরহাদ রিপন, প্যারিস থেকে ।

