মানবসভ্যতার ইতিহাসই হলো লড়াই সংগ্রামের।অনেক উত্থানপতনের মধ্যদিয়ে সভ্যতা এতদূর অগ্রসর হয়েছে, একজন মানুষ কতটা মানবিকবোধ সম্পন্ন আর কতটা স্বার্থপর তা বোঝা যায় ক্রাইসিস মোমেন্টে।হাজার বছর ধরেই এই পরীক্ষা চলে আসছে।১৭৫৭ এসেছিলো বলেই আমরা মির জাফরকে চিনেছিলাম, ‘৭১ এ চিনেছিলাম কে মুক্তিযোদ্ধা আর কে রাজাকার, তেমনি ৭৫ আমাদের চিনিয়েছিলো মোশতাকের আসল রুপ।করোনা মহামারিও তেমনি ধীরেধীরে সবার মুখোশ খুলে দিচ্ছে।কে আসল হিরো আর কে ফেইক হিরো- এই দুঃসময় আমাদের চোখে আঙ্গুল দিয়ে তা দেখিয়ে দিচ্ছে।
তবে ভুলে গেলে চলবেনা পৃথিবীতে কোনো কিছুই Permanent নয় বরং সবকিছুই Temporary. হোক সেটা সুখ বা দুঃখ।তাইতো কিছুদিন আগ পর্যন্ত যেমন আমরা বুঝতে চাইনি হঠাৎ করে পৃথিবীতে এমন অন্ধকার নেমে আসতে পারে। তবে আমি আশাবাদী মানুষ। অতীতেও পৃথিবীতে এমন মহামারি এসেছে।মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে বীভৎস, অমানবিক ও নির্দয় মহামারির ছিলো ব্ল্যাক ডেথ বা কালো মড়ক।পৃথিবীব্যাপি ছড়িয়ে পড়া এই মহামারির কবলে পরে আনুমানিক ২০ কোটি মানুষ মৃত্যুবরণ করেছিল।তবুও মানুষ ঘুরে দাড়িয়েছে।এবারও নিশ্চয়ই ভাইরাস পরাজিত হয়ে মানুষই জয়ী হবে।কিন্তু ততদিনে আমাদের মুখোশ উম্মোচিত হয়ে যাচ্ছে নাতো? এই করোনা মহামারির মাঝেই দেখাগেলো একদল লোক ব্যবহৃত মাস্ক শ্যাম্পু দিয়ে ধুয়ে আবার বাজারে বিক্রী করছে, প্রশাসনের কিছু উর্ধ্বতন কর্মকর্তা চিকিৎসক-নার্সদের বঞ্চিত করে নিজেরাই পিপিই গায়ে দিয়ে ফটোশেসন করছেন, ত্রাণ নিয়ে ঘটছে তুঘলকি কান্ড।কোয়ারেন্টাইন মানছে না কেউ, হাসপাতালের বেড থেকে পালিয়ে যাওয়া সন্দেহভাজন করোনা রোগীকে আটক করতে পুলিশের মাইকিং করতে হচ্ছে, পালিয়ে যাওয়া রোগীকে বের করা হচ্ছে পানির ট্যাঙ্ক থেকে, বাজারগুলোতে প্রশাসনের লোকদের সাথে জনগনের চলছে চোর পুলিশ খেলা, ভন্ড কবিরাজ আটক হচ্ছে করোনার অব্যর্থ ঔষধ বিক্রী করতে গিয়ে, মসজিদে জুমার নামাজে মুসল্লির সংখ্যা দশজনের মাত্রা অতিক্রম করলো কিনা সেটা দেখতে ১৭ জন সাংবাদিকের ভিড়, প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে জনগনের পাশে না থেকে জনপ্রতিনিধিরা হঠাৎ করে চলে গেলেন আইসোলেশনে- আরো কত কিছু! ভাবুনতো আজ থেকে কয়েক দশক পরে আমাদের পরবর্তি প্রজন্ম যখন ২০২০ সালের করোনা মহামারির ইতিহাস খুঁজবে তখন এগুলে দেখে আমাদের সম্পর্কে তারা কি ধারনা পোষণ করবে? মহামারির এই মহাসংকটের লিটমাস টেষ্টে আপনার রেজাল্টও নেগিটিভ আসবে না তো! শুধু অপরের সমালোচনায় মুখর থেকে নিজের মানবিক দায়িত্বটা ইগনোর করছেন না তো? সবাইকে ফাঁকি দিচ্ছেন ভালো কথা, নিজের বিবেককে ফাঁকি দিবেন কি করে?
এত কিছুর মাঝেও অনেককে দেখি চিকিৎসক ও নার্সদের সমালোচনা করতে।তাদের একটাই কথা- কেনো ডাক্তার-নার্সরা মুক্তিযোদ্ধাদের মতো খালিহাতে আত্মাহুতি দিতে ভাইরাসের বিরুদ্ধে ঝাপিয়ে পরছেনা? যদি বলি নিজের জীবন রক্ষার পাশাপাশি আপনাদের বাঁচাতেই আমাদের এই সচেতন প্রচেষ্টা! ধরুন দেশের বেশিরভাগ চিকিৎসক নার্সরা আবেগের বশবর্তী হয়ে অসচেতনতার ফলে করোনা পজেটিভ হয়ে গেলো, তখন আপনাদের চিকিৎসা সেবা কারা দেবে? প্লিজ একটু দায়িত্বশীল হওয়ার চেষ্টা করুন।যারা আমাদের প্রতিনিয়ত গালি দিচ্ছেন, দেশপ্রেম ও মানবিকতা নিয়ে প্রশ্ন করছেন সেই আপনারাই কিন্তু নারায়ণগঞ্জে জনপ্রিয় গিটারিস্ট করোনায় আক্রান্ত হয়ে নিজের বাসার সামনের রাস্তায় মৃত্যুবরণ করে ৩ ঘন্টা পরে ছিলো কেউ কিন্তু লাশ ধরতে এগিয়ে আসেননি। কুর্মিটোলা হাসপাতালে করোনা আক্রান্ত প্রিয় সন্তানের মৃতদেহ নিতে অপারগতা প্রকাশ করেছেন পরিবারের লোকেরা! করোনার লক্ষণ দেখা দেওয়ায় (আক্রান্ত কিনা শিওর নয়!) নিজ সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বাবা-মা! বাসার ভেতর থেকে করোনা আক্রান্ত গৃহকর্তার লাশ সরাতে পুলিশকে ফোন দিয়ে স্ত্রী সন্তানরা নিরাপদ দূরত্বে লুকিয়ে থাকছেন। আর আমাদের বলছেন দেশপ্রেমের নামে সকল দায়িত্ব পালন করতে? আপনরা এত ভন্ড কেনো?
এই দুঃসময় একদিন ঠিকই কেটে যাবে। কিন্তু আপনি আপনার বিবেক বিসর্জন দিয়েন না।
আসমা আখতার , সিনিয়র স্টাফ নার্স
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

