মালয়েশিয়ায় ১ দিনেই সকল রেকর্ড ভেঙে দিল করোনা

মালয়েশিয়ায় সকল রেকর্ড ভেঙে দিয়েছে করোনার ভাইরাসে আক্রান্তের সংখ্যা। আজ নতুন করে আরও ১৯০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪২৮ জন। রোববার (১৫ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নতুন এসব রোগী পাওয়ার তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় করোনায় নতুন আক্রান্তদের অধিকাংশই একটি মসজিদে তাবলীগের জমায়েতে অংশ নিয়েছিলেন। ওই তাবলীগে বিশ্বের বেশ কয়েকটি দেশের ১০ হাজারের বেশি মানুষ যোগ দিয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলছে, নতুন রোগীসহ বর্তমানে মালয়েশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৪২৮ জন। এছাড়া তাবলীগে অংশগ্রহণকারী এবং তাদের নিবিড় সংস্পর্শে আসা সবাইকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত রাজধানী কুয়ালালামপুরের কাছের একটি মসজিদে এই তাবলীগ জমায়েত অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি প্রায় ১৪ হাজার ৫০০ জন মালয়েশিয়ান নাগরিক অংশগ্রহণ করেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.