“বৃটিশ প্রধানমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও প্রিন্স চার্লস করোনা ভাইরাসে আক্রান্ত” -রাকিবুল ইসলাম প্যারিস থেকে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় ডাওনিং স্ট্রিট থেকে এ খবর নিশ্চিত করেছে। এর আগে ব্রিটেনের রাণীর পুত্র প্রিন্স চার্লস ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাকে স্কটল্যান্ডে নিজ গৃহে আইসোলেশনে রাখা হয়েছে। খবরে বলা হয়, আক্রান্ত হলেও তাদের সামান্য উপসর্গ প্রকাশ পেয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটারে এক ভিডিও বার্তায় তার স্বাস্থ্য সম্পর্কে সবাইকে অবহিত করেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে ঘোষণা করেন। তবে এসময় তিনি সেলফ আইসোলেশনে থাকবেন বলেও জানিয়েছেন এই ভিডিওতে। বৃটিশ প্রধানমন্ত্রী আরো বলেন, চিকিৎসকের কথা অনুযায়ী আমি কিছু পরীক্ষা করেছিলাম।
তাতেই আমার করোনা আক্রান্তের ফল পাওয়া গেছে। তবে তিনি বলেন, বাড়িতে বসেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কাজ করে যাবেন এবং দেশকে নেতৃত্ব দিবেন।
এদিকে গতকাল রাতে বৃটিশ চিকিৎসকদের ধন্যবাদ ও উৎসাহ দিতে হাততালি দেওয়া হয় বৃটিশ নাগরিকদের সাথে প্রধানমন্ত্রী ও অংশগ্রহণ করেন এই আয়োজনে। তিনি তার মন্তব্যে বলেন এই হাততালি সকল চিকিৎসক সহ পাশাপাশি যারা এই মুহূর্তে জরুরি সেবায় নিয়োজিত পুলিশ, নার্স সহ প্রায় ৬ লক্ষ সেচ্ছা কর্মী তাদের সকলের জন্য। তিনি সকলকে এই দুর্যোগ মোকাবিলায় একসাথে কাজ করে যাওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে এই এই পরিস্থিতি থেকে ব্রিটেন খুব শিগগিরই পরিত্রাণ পাবে। খবর বিবিসি, সিএনএন ও ইউরো নিউজ।
শুদ্ধস্বর/রাকিবুল ইসলাম, প্যারিস থেকে ।

