বিয়ে করতে যাচ্ছেন আনুশকা শেঠি

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন নায়িকা আনুশকা শেঠি। পরিচালক প্রকাশ কোভেলামুদির সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন বাহুবলি খ্যাত নায়িকা আনুশকা। বেশ কিছুদিন ধরে আনুশকা শেঠি এবং প্রকাশ কোভেলামুদির অন্তরঙ্গ হওয়ার গুঞ্জন ছড়াতে থাকে। এই গুঞ্জনের মধ্যেই শোনা যায়, ২০২০ সালেই প্রকাশের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন আনুশকা শেঠি। এর আগে ‘বাহুবলি’র নায়ক প্রভাস ও এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে তার বিয়ের প্রকাশ হয়েছিল। তখন আনুশকা এ’দুটি বিষয়ই অস্বীকার করেছিলেন। তবে এবার আনুশকা এবং প্রকাশ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বর্ষীয়ান পরিচালক কে রাঘবেন্দ্র রাওয়ের ছেলে প্রকাশ নিজের ক্যারিয়ার শুরু করেন ২০০৪ সালে তেলুগু সিনেমা ‘বোম্মালতা’ দিয়ে। দক্ষিণের সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও কঙ্গনা রানাউতের সিনেমা ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ দিয়ে বলিউডে পা রাখেন প্রকাশ। কিন্তু বলিউডের জনপ্রিয় স্ক্রিপ্ট রাইটার কণিকা ধিলনের সঙ্গে প্রথমে গাঁটছড়া বাঁধেন প্রকাশ কোভেলামুদি। কিন্তু এ বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। কণিকা ধিলনের সঙ্গে বিচ্ছেদের পর এবার আনুশকা শেঠির সঙ্গে প্রকাশের অন্তরঙ্গতার গুঞ্জন ছড়ায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.