বিদেশফেরতদের থানায় যোগাযোগ করতে পু‌লিশ হেড‌কোয়ার্টার্সের নির্দেশ

১ মার্চ থেকে যারা বিদেশ থেকে দেশে ফিরেছেন তাদের সবাইকে থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ মার্চ থেকে দেশে আসা পাসপোর্টে বর্ণিত ঠিকানা ছাড়া অন্য ঠিকানায় অবস্থানকারী সব প্রবাসী বাংলাদেশিকে নিকটস্থ থানায় যোগাযোগ করে তাদের বর্তমান অবস্থান ও মোবাইল নম্বর জানাতে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.