দ্বিতীয় দফায় চীনে ছড়িয়ে পড়ছে করোনা

করোনার দ্বিতীয় দফা তাণ্ডবের শঙ্কায় এই ভাইরাসের উৎপত্তিস্থল চীন। সেখানে আজ আরও ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে দেশটিতে দ্বিতীয় দফা করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগই বিদেশ থেকে এসেছেন। এত দিন চীনের নাগরিকেরাই ছিলেন করোনার বাহক। এখন উল্টো বাইরে থেকে আসা লোকজন এ ব্যাপারে ভয় ধরাচ্ছেন। এক সপ্তাহের কাছাকাছি সময়ে উহানে প্রথম একজন করোনাভাইরাসে আক্রান্ত হন। গত বছরের শেষ দিকে উহান থেকেই করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। চীনের বিভিন্ন জায়গায় স্থানীয় পর্যায়ে আরও তিনজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তারা সবাই উহানের বাসিন্দা। মার্চের শুরু থেকে এ পর্যন্ত সর্বোচ্চ ৭৪ জন মঙ্গলবার আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবারের তুলনায় আক্রান্তের এই সংখ্যা দ্বিগুণ। সম্প্রতি চীনে নতুন করে সংক্রমিতদের বেশির ভাগ বিদেশ থেকে এসেছেন। বিদেশ থেকে আগত ব্যক্তিদের নিয়ে বেইজিং কর্তৃপক্ষ খুবই উদ্বিগ্ন। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে না আনতেই বিদেশ থেকে আগত ব্যক্তিদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.