ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, যুদ্ধের মাঠ থেকে ধানক্ষেত এবং করোনা ভাইরাস চেক কিট

যুদ্ধের মাঠ থেকে ধানক্ষেত এবং চেক কীট

ডাঃ জাফরুল্লাহ চৌধুরী স্বল্পমুল্যে করোনা ভাইরাস চেক কীট বানিয়েছেন, উনার গণস্বাস্থ্য কেন্দ্র থেকে । প্রথমেই স্বাগত জানাই।

এই কীটের সম্ভাব্যতা যাচাইয়ে মানদন্ডে কি ? এবং কতটুকু ফলপ্রসূ জানিনা । তবে সময়োপযোগী একটি প্রচেষ্টা, এটা স্বীকার করতেই হবে। যদি বিষয়টি কার্যকরী হয়, তাহলে সরকারের উচিত হবে, একটুও দেরী না করে, এই মূহুর্তে ডা : জাফরুল্লা সাহেবের সাথে একান্ত বৈঠক করে, আরো কিভাবে নির্ভুলভাবে কার্যকর করা যায়, তা দ্রুত প্রচেষ্টা চালানো । বিশ্ব যেখানে বর্তমানে করোনা নিয়ে হিমসিম খাচ্ছে, সেখানে এটাকে জন কল্যাণে দ্রুত কাজে লাগানো। মনে রাখা ভালো , আমরা যতই বলে বেড়াই, আমরা ধনিক দেশে রূপান্তর হয়েছি, সে পথ এখনও বহুদূর । শুধু আশা করবো সরকার বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে এগুবে ।

ছোট্ট করে বলি, ভা: জাফরুল্লা চৌধুরী সাহেবের এই প্রচেষ্টা অত্যন্ত সময়োপযোগী । যেমনটি ৭১ এ যুদ্ধের মাঠে থাকার সিদ্ধান্তটি ছিলো তার সময়োপযোগী । আবার স্বাধীনতার পর পর ধানক্ষেতে লুঙ্গি পরে, কৃষকদের সাথে হাতে হাত মিলিয়ে ধান বুনা ছিলো সময়োপযোগী । অনেকের মনে থাকার কথা , সেই সময়ে পত্রিকায় একটি বিরাট ছবি এসেছিলো, একজন লোক কৃষকদের সাথে হাটু পানিতে পা গেড়ে ধান বুনছেন। তিনি ছিলেন ডা : জাফরুল্লা । সেই সময়ের ইত্তেফাক ঘেঁটে দেখুন, পেয়ে যাবেন কিংবা উনাকে জিজ্ঞাসা করলেই জেনে যাবেন । সেই সময়ে ডা :জাফরুল্লা সাহেবের ভাষ্য ছিলো, এখন দেশে ডাক্তারির চেয়েও ক্ষেত খামারিতে বেশি করে কাজ করা জরুরি । যে কেউ ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করে দেখতে পারেন । আমার ক্ষুদ্র জ্ঞাণের স্বরণের কথাগুলো, উত্তর উনিই ভালো দিতে পারবেন।

শেষে একটি কথা বলতেই হয়,
” মানবতাবোধ থাকলে অসম্ভবকে সম্ভব করা সহজ ও সম্ভব “।
স্যালুট টু ডা : জাফরুল্লা ।

বুলবুল তালুকদার , যুগ্ম সম্পাদক , শুদ্ধস্বর/ডটকম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.