কক্সবাজারে করোনা রোগী শনাক্ত

কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছে।

তিনি চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। তার আনুমানিক বয়স ৬৫ বছর।

তিনি কক্সবাজার সদর হাসপাতালের ৫০১ নাম্বার কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই রোগী ২১শে মার্চ জ্বর, কাঁশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ঘটনায় ডাক্তারদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কক্সবাজার সদর হাসপাতাল ও কক্সবাজার মেডিকেল কলেজের প্রায় ১০ জন ডাক্তার কোয়ারন্টিনে চলে গেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.