ল্যাব ও পর্যাপ্তপরিমাণ ক্লাসরুম প্রতিষ্ঠার দাবীতে নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

ডি এইচ রনি,জাককানইবি প্রতিনিধিঃ পর্যাপ্ত পরিমাণ ক্লাসরুম ও ল্যাব স্বল্পতা সমস্যা নিরসনের দাবীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স & ইঞ্জিনিয়ারিং(ESE)ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা  আন্দোলন করছে।২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার)সকাল ৯ টা থেকে বিভিন্ন ধরণের প্লে কার্ড হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যায়। 
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন  বলেন, ইঞ্জিনিয়ারিং এর প্রথম কথা হলো ল্যাব সুবিধা পাওয়া।  পর্যাপ্তপরিমান ক্লাসরুম এবং ল্যাব ছাড়া শিক্ষার্থীরা  নামে মাত্র ইঞ্জিনিয়ার হবে কিন্তু কোনো জব ফেসিলিটিজ পাবে না কারণ ব্যবহারিক জ্ঞান থাকবে না।
জানা যায়, এ সমস্যা সমাধানের জন্য পূর্বেও প্রশাসনকে অনেকবার অবহিত করা হয়েছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহন  করা হয়নি
আন্দোলনরত শিক্ষার্থী রা আরো বলেন,তাদের পর্যাপ্তপরিমান ক্লাসরুম ও ল্যাব প্রতিষ্ঠার দাবী না মেনে নেওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.