বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে লন্ডনের ট্রাফেলগার স্কয়ারে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা-কর্মীরা অনশন ও ধর্মঘট করেন।
অনশনে অংশগ্রহণ করা সাবেক ছাত্র নেতারা দাবি করেন, বর্তমান ‘অত্যাচারী ও দুর্নীতিবাজ’ শাসকগোষ্ঠী মিথ্যা মামলায় অন্যায় সাজার মাধ্যমে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও গণতন্ত্রের মূর্ত প্রতীক নিরাপরাধ সাবেক এই প্রধানমন্ত্রীকে বন্দি করে রেখেছে।
খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে ও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার জন্যই তাকে কারাবন্দি করে রাখা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা সোহেল শরিফ মোহাম্মদ করিম, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ব্রিটিশ ‘ল’ স্টুডেন্টস এলায়েন্স (BNBLSA)-এর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শেখ সোহেল মিয়া, সাবেক ছাত্রনেতা মো. ইমরান আহমেদ, মিলাদুর রহমান লিটন, BNBLSA-এর হাসিবুল হাসান জনি, মো. তারেক ইকবাল, কাউসার আহমেদ মুন্না, মোস্তাক মোহাম্মদ শাওন, মো. কবির উদ্দিন ও আবু সালেহ মোহাম্মদ মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম (ঢাকা কলেজ), মোহাম্মদ শামীম পারভেজ জুয়েল (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মো. দেলোয়ার হোসাইনসহ আরও অনেক সাবেক ছাত্রনেতারা।
শুদ্ধস্বর/বিটি

