ইতালিতে অবৈধপথে বাংলাদেশি শ্রমিকদের যাওয়া ঠেকাতে উভয়দেশ একমত

ইতালিতে অবৈধপথে বাংলাদেশি শ্রমিকদের যাওয়া ঠেকাতে উভয়দেশ একমত হয়েছে। একইসঙ্গে বৈধপথে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী নেয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে  দেশটি। এ ব্যাপারে সম্ভাব্য কাঠামো কিভাবে তৈরি করা যায় তা নিয়েও উয়ভদেশের আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। গতকাল বুধবার  রোমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবারের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, ইতালিতে অবস্থিত প্রায় এক লাখ ৪০ হাজার বাংলাদেশির একটি বড় অংশ ওই দেশের সমাজে মিশে গেছে। অভিবাসন বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা সংহত করার পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা করেন উভয় নেতা।  বৈধপথে অভিবাসন এবং অবৈধ অভিবাসন ঠেকানোর জন্য একটি সম্ভাব্য আইনি কাঠামো নিয়ে দুই প্রধানমন্ত্রী আলোচনা করেন।

শুদ্ধস্বর/আইপি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.