২০২১ সালের ঈদে যে ছবি নিয়ে আসছে সালমান

বলিউডের ভাইজান আর সকলের কাছে জনপ্রিয় অভিনেতা সালমান খান। বয়স বাড়ার সাথে যেন জনপ্রিয়তাও বেড়েছে কয়েকগুণ। গত এক দশকে তার দূর্বল স্ক্রিপ্টেড সিনেমাগুলোও আয় করেছেন ১০০ কোটি টাকার উপরে। বর্তমানে তাকে ডাকা হয় ‘বক্স অফিস কিং’ বলে। সর্বশেষ ‘দাবাং থ্রি’ দিয়ে বাজিমাত করেছেন। সিনেমায় তার দূরদর্শিতার প্রশংসা সবাই করে। কোন উপলক্ষে কেমন মেজাজের ছবি চাই সেটাও ভালো বুঝেন তিনি। তাই আগেভাগে ঘোষণা দিয়েই মাঠে নামেন।

২০২০ সালের ঈদে ‘রাধে’ ছবিটি মুক্তি পাবে, এ কথা সবাই জানে। এবার সালমান ঘোষণা দিলেন ২০২১ সালে তার ঈদের সিনেমার। তার ভক্তরা এই ঘোষণার অপেক্ষায় ছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। গত শুক্রবার (১০ জানুয়ারি) সালমান জানান, ২০২১ সালের ঈদে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নামে ছবি মুক্তি পাবে তার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ কথা জানিয়েছেন তিনি। এ ছবির গল্প সাজিদ নাদিয়াদওয়ালার, প্রযোজনাও করবেন তিনিই। ‘হাউসফুল ফোর’-খ্যাত ফারহাদ শামজির পরিচালনায় এই ছবির শুটিং শুরু হবে এ বছরের শেষের দিকে। নায়িকার খোঁজ চলছে এখন।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.