বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্লে-অফ শুরু আজ (১৩ জানুয়ারি)। বাঁচা-মরার লড়াইয়ে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে ঢাকা প্লাটুন। ম্যাচটি মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে দুপুর ১ টা ৩০ মিনিটে। টস করতে ঢাকার অধিনায়কের ভূমিকায় মাঠে আসেন আগের ম্যাচে হাতে ১৪ সেলাই পড়া মাশরাফি বিন মর্তুজা। আর চট্টগ্রামের হয়ে প্রতিনিধিত্ব করতে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক মাহমুদুল্লাহ,
প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খুলনা ও রাজশাহীর মধ্যে যে দল জিতবে, তারা ফাইনালে উঠে যাবে। আর এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম ও ঢাকার মধ্যে যে দল হারবে তাদের বিদায় ঘণ্টা বাজবে। গ্রুপ পর্বে ঢাকার তুলনায় এগিয়েই ছিল চট্টগ্রাম। লিগ পর্বে দুই দেখায় দুবারই হেরেছে ঢাকা। সবশেষ ম্যাচে তো চট্টগ্রামের কাছে পাত্তাই পায়নি তামিম-মমিনুলরা। ২০ ওভারে করে ১২৪ রান, যেখানে সহজেই জয় পায় বন্দরনগরীর দলটি।
শুদ্ধস্বর/আইকে

