সিটি নির্বাচন: ওবায়দুল কাদেরকে আইনি নোটিশ পাঠালেন বিএনপি প্রার্থী তাবিথ

ঢাকা সিটি নির্বাচন নিয়ে নানা নাটকীয় ঘটনা ঘটেই যাচ্ছে দেশের রাজনৈয়িক অঙ্গনে। এবার স্বয়ং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার। এ নিয়ে ওবায়দুল কাদেরকে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। সোমবার (২৭ জানুয়ারি) তাবিথ আউয়ালের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী আমীনুল ইসলাম মুনির। নোটিশটি প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাকেও দেওয়া হয়েছে।

নোটিশে ওবায়দুল কাদেরকে উদ্দেশে করে তাবিথ আউয়ালের আইনজীবী আমীনুল মুনির বলেন, সিটি করপোরেশনের বিধিমালা ২০১৬ এর ২২ ধারা অনুযায়ী আপনি একজন মন্ত্রী হয়ে নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও পত্রিকায় ওবায়দুল কাদেরের ছবি সংবলিত সংবাদ দৃশ্যমান হচ্ছে, যেখানে কাদেরের পরিধেয় পোশাকের সহিত কোট পিন হিসেবে নির্বাচনে অংশগ্রহণকারী একটি বিশেষ দলের মনোনীত মেয়র পদপ্রার্থী প্রতীক নৌকা মার্কা ব্যবহার করে আসছেন এবং এর দ্বারা উত্তর সিটি করপোরেশনের সাধারণ ভোটাররা প্রতারিত হচ্ছে। যা এক ধরনের প্রতারণার শামিল। এতে উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আচরণে বিধি লঙ্ঘন করা হচ্ছে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.