ঢাকার হাসপাতালে করোনা ভাইরাস সন্দেহে চীনা নাগরিক ভর্তি

করোনাভাইরাস আক্রান্ত হতে পারে এমন সন্দেহে এক চীনা নাগরিককে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে করোনা ভাইরাসে আক্রান্ত এমন বিবেচনায় তাকে একটি বিশেষ কক্ষে রাখা হয়েছে। সন্ধ্যায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মীরজাদী সেব্রিনা গণমাধ্যমকে এ তথ্য দেন।

মীরজাদী সেব্রিনা বলেন, আমরা ওই রোগীর বিষয়ে শুনেছি। কিন্তু এখনো তার লালার নমুনা সংগ্রহ করা হয়নি। এ বিষয়ে হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বেলা আড়াইটার দিকে ওই চীনা নাগরিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। স্বাস্থ্য পরীক্ষায় তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ধরা পড়ে। সরকারের নির্দেশ অনুযায়ী তাকে বাতাসে ঋণাত্মক চাপ আছে এমন একটি রুমে রাখা হয়েছে। এই রুমের বাতাস বাইরে যায় না।

জানা যায়, ওই চীনা নাগরিকের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন তিনি এ মাসের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে ঢাকায় এসেছেন। চীনে উৎপত্তি হলেও এই মরণঘাতী ভাইরাসে ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা ও ভিয়েতনামে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত করা গেছে। চীনের বাইরে সারা বিশ্বে ২ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়েছে। এখন পর্যন্ত চীনে মৃতের সংখ্যা ৮০ জনে পৌঁছেছে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.