নির্বাচন কমিশনের সাথে শেষ হয়েছে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রতিনিধি দলের নেতা ও আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা এইচটি ইমাম। তিনি বলেন, ঢাকা দক্ষিণে ব্যারিস্টার ফজলে নূর তাপসের নির্বাচনী প্রচারণায় বিএনপির হামলা পূর্বপরিকল্পিত ছিল, বিএনপির কর্মীরা সেখানে আগে থেকেই রেডি হয়ে ছিল।
সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ছটায় এইচটি ইমাম এসব কথা বলেন। এর আগে, বিকেল সাড়ে চারটায় নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে আওয়ামী লীগের প্রতিনিধি দল। আওয়ামী লীগের আগে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেছে বিএনপি। ঢাকা সিটি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করেছে বিএনপি।
শুদ্ধস্বর/আইকে

