বাসন মাজতে ৬০০ কোটি নিয়েছেন সালমান, বিতর্কিত হিমাংশি খুরানা

জটিল এবং বিতর্ক যেন পিছু ছাড়ছেনা ‘বিগ বস সিজন ১৩’ তে শুরু থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন সাবেক প্রতিযোগীরা। সেই তালিকায় এবার যুক্ত হলেন পাঞ্জাবি গায়িকা হিমাংশি খুরানা। সম্প্রতি তিনি ভারতীয় গণমাধ্যমকে জানান, কিছুদিন আগেই ‘বিগ বস’-এর ঘরে সালমান গিয়ে সমস্ত কিছু পরিষ্কার করেছেন এবং সেই সঙ্গে বাসনও মাজেন।

সালমানের ওই সিনের বিষয়ে হিমাংশি বলেন, ‘সমস্তটাই স্ক্রিপ্টেড। তিনি তো করবেন (বাসন মাজবেন)। এর জন্য ৬০০ কোটি পাবেন।’ সোশ্যাল মিডিয়ায় হিমাংশির এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এবং তাকে ট্রল করতে শুরু করে দেন নেটিজেনরা। তুমুল বিতর্কে জড়িয়ে পড়েন হিমাংশি। এরপর নিজের সাফাইয়ে গায়িকা জানান, তিনি সেই কথা মজা করে বলেছেন, তামাশা করার জন্য নয়। একাধিক টুইটে হিমাংশি সেই কথা বলার চেষ্টা করেছে।

তবে হিমাংশি জানালেন, ‘আমি কোনও ভুল কথা বলিনি এবং সালমানকে ছোট করার উদ্দেশ্যে একথা বলতে চাইনি। তিনি নিজের কাজ করেছেন। শো সঞ্চালনা করে তিনি অর্থ পান এবং এটাই তার কাজ।’ যদিও এই বিষয় নিয়ে সালমান বা চ্যানেল কর্তৃপক্ষ মুখ খোলেননি। কিছুদিন আগেই ‘বিগ বস’-এর ঘরে বাসন মাজেন, টয়লেটও পরিষ্কার করেন। সালমানের এমনই একটি ভিডিও প্রকাশ্যে আনে বিগ বস-১৩ কর্তৃপক্ষ।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.