বগুড়ায় ইভিএম’র ভোটে বিএনপি’র মেয়র প্রার্থীর জয়

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ভোট হয়েছে ইভিএমে। ইভিএম ভোটে মেয়র পদে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেনকে ১ হাজার ১৪ ভোটে পরাজিত করেছেন। সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে টানা বিকেল ৫টা পর্যন্ত এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দেন ভোটাররা।

রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, চার মেয়র প্রার্থীর মধ্যে ধানের শীষ প্রতীকে ৬ হাজার ৬৫৬ ভোট পেয়ে বিএনপির জাহাঙ্গীর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন পেয়েছেন ৫ হাজার ৬৪২ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের এনামুল হক রানা ১ হাজার ২৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী হাজী আহম্মেদ আলী ৩৩৪ ভোট পেয়েছেন। এছাড়া নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিনজন নির্বাচিত হয়েছেন।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.