সরস্বতী পূজার কারণে নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়ে আদালত যে নির্দেশনা দেবে নির্বাচন কমিশন (ইসি) তাই করবে বলে জানিয়েছেন সিনিয়র সচিব মো: আলমগীর। তিনি বলেন, এ নিয়ে আদালতে একটি রিট আবেদন হয়েছে। আদালত যে নির্দেশনা দেবে কমিশন সেই সিদ্ধান্তই নেবে। ইসি তফসিল দিয়েছে এখর তারিখ পরিবর্তন করার খমতা ইসির নেই। আদালত যা বলবে তাই হবে।
সোমবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সচিব বলেন, সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ভোটের তারিখ ৩০ জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ২৯ জানুয়ারি ঐচ্ছিক ছুটি। ৩১ জানুয়ারি শুক্রবার। আবার ১ ফেব্রæয়ারি এসএসসি পরীক্ষা। তাই সকল দিক বিবেচনায় নিয়েই ৩০ জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে।
সিটি নির্বাচনের প্রচারণায় সহিংসতার খবর পাওয়া যাচ্ছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এ ধরনের কোনো খবর পাইনি। তবে এসব কোনো অভিযোগ আসলে সেখানে দুই সিটিতে দুইজন রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, তারা এগুলো দেখবেন। তিনি বলেন, ইসির দায়িত্ব তফসিল দিয়ে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করা। আমরা আইন অনুযায়ি সেভাবে কাজ করে যাচ্ছি।
শুদ্ধস্বর/আইকে

