খুলনার হয়ে নিয়মিত ওপেনিংয়ে ঝড় তোলা মিরাজ আজ বিপজ্জনক হয়ে ওঠার আগেই ফিরেছিলেন। একটুপর ফিরলেন রাইলি রুশোও। তখন মনে হয় নি ইনিংস শেষে রাজশাহীর সামনে ১৫৮ রান জমা করবে খুলনা। খুলনাকে রীতিমতো বেঁধে ফেলেছিলেন স্পিনার মেহেদী হাসান ও পেসার মোহাম্মদ ইরফান। প্রথম তিন ওভারে মাত্র ১৫ রান তুলে উইকেট হারিয়ে খুলনা তখন অকূল পাথারে।
খুলনাকে এই চোরাবালি থেকে টেনে তুললেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও শামসুর রহমান। দলীয় রানে শামসুর ফিরলেও শান্ত থেকেছেন, তিনি করেছেন ৫৭ বলে ৭৮রান। আর তেমন কেউ রান পান নি খুলনার হয়ে। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ ইরফান।
শুদ্ধস্বর/আইকে

