সমৃদ্ধ বাংলাদেশের জন্য চাই সুস্থ রাজনীতিক সংস্কৃতি

একটি দেশের উন্নয়নের জন্য সুস্থ রাজনীতির বিকল্প নেই । তবে আজকের বাংলাদেশের চিত্র ভিন্ন । সুস্থ রাজনীতি যেন অলীক স্বপ্নের ন্যায়। পরিবারতন্ত্র, রাজতন্ত্র, স্বৈরতন্ত্রের কবলে আমাদের রাজনীতি । এ পরিস্হিতির অবসান উন্মুখ হয়ে তাকিয়ে আছে এ দেশের আপামর জনতা । স্বাধীনতার প্রায় ৫ দশক পূর্ন হতে চলেছে অথচ আমরা কি একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ; একটি সমৃদ্ধ বাংলাদেশের সন্ধান পেলাম?

অধরাই রয়ে গেছে আমাদের স্বপ্নকথা। একটি দেশের উন্নয়নে প্রয়োজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক । অথচ আমরা কী দেখছি । প্রতিনিয়ত সবখানে দলীয়করণ ও প্রতিহিংসার আগুন দাউ দাউ  করে জ্বলছে। গণতন্ত্র আজ কফিনে মোড়ানো এক মৃত্যুপথযাত্রী । এভাবে একটি দেশ চলতে পারে না ।। উন্নয়নের মহাসড়কে চলছে বাংলাদেশ  এটি নিছক একটি শ্লোগান । আর এই সব শ্লোগান দিয়ে দেশ পরিবর্তন করা সম্ভব নয় । দেশ পরিবর্তনে প্রয়োজন আদর্শিক ও নৈতিকতাবোধ সম্পন্ন যোগ্য কান্ডারি । পরিবর্তন আসুক আমাদের রাজনীতির সংস্কৃতিতে । বাংলাদেশের রাজনীতির একটি সুবহে সাদিকের প্রত্যাশা; এই প্রত্যাশা নিয়ে প্রতি রাতে ঘুমিয়ে পড়ে এ দেশের কোটি কোটি জনতা।

51987032_1992947994341617_8292473197257818112_n-2

 

জসিম উদ্দিন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.