ভোট ডাকাতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের “কালো দিবসের” মিছিলে পুলিশের হামলায় আহত “গনসংহতি আন্দোলন” এর প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি’কে মগবাজার কমিউনিটি হাসপাতালে দেখতে যান নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না তার সাথে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল্লাহ কায়সার , আনিসুর রহমান খসরু, মোফাখ্খারুল ইসলাম নবাব। তারা সাকির চিকিৎসার খোঁজ খবর নেন এবং ঘটনা সম্পর্কে অবহিত হন । এদিকে জাতীয় ঐক্যফ্রন্ট থেকেও বাম গণতান্ত্রিক জোটের ওপর পুলিসী হামলার তীব্র নিন্দা করে বিবৃতি দেয়া হয় , বিবৃতিতে তারা বলেন সভা সমাবেশ মিছিল করা জনগনের সাংবিধানিক অধিকার , এতে বাধা দিয়ে অগনতান্ত্রিক আচরণ করছে । বিবৃতিতে স্বাক্ষর করেন ডক্টর কামাল হোসেন, মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, আসম আব্দুর রব, মাহামুদুর রহমান মান্না, ডাঃ জাফরুল্লাহ চৌধুরী ও নুরল আমিন ব্যাপারী ।
শুদ্ধস্বর/এস একে

