দুঃখ ভুলতে অজয়ের কাছে ইলিয়ানা

বিচ্ছেদ হয়েছে সেই কবে। এখনো সামলাতে পারেননি ধাক্কা। বলিউড তারকা ইলিয়ানা ডি ক্রুজ নিজেই জানিয়েছেন, মন ভাঙার পর ভালো নেই তিনি। ব্রেকআপের দুঃখ ভুলতে কী করছেন ইলিয়ানা-এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, তখন অজয় দেবগন খুব সাহায্য করেছে। কষ্ট ভুলতে ওর কাছেই প্রথম ছুটে যাই। অনুরাগ বসুর ‘বরফি’ দিয়ে বলিউডে পা রাখেন ইলিয়ানা। এরপর ‘রুস্তম’, ‘রেইড’সহ কয়েকটি ছবিতে অভিনয় করে দক্ষতার প্রমাণ দেন। অস্ট্রেলিয়ান বন্ধু অ্যান্ড্রু নিবোনের সঙ্গে ইলিয়ানার সম্পর্ক এক সময় বলিউডে ‘ওপেন সিক্রেট’ হয়ে পড়ে।

সেই ২০১৭ সাল থেকে দুজন ঘোষণা দিয়ে প্রেম শুরু করেন। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পর পরস্পরকে ‘আনফলো’ করেছেন। এমনকি নিবোনের সঙ্গে যে ছবিগুলো পোস্ট করেছিলেন, সেগুলোও ডিলিট করে দিয়েছেন ইলিয়ানা। এভাবেই নিজের জীবন থেকে নিবোনকে মুছে ফেলতে চাইছেন তিনি। ইলিয়ানা ডি ক্রুজকে সর্বশেষ দেখা গেছে অজয় দেবগনের বিপরীতে ‘রেইড’ (২০১৮) সিনেমায়। এরপর তাকে দেখা যাবে ‘পাগলপান্তি’ সিনেমায়। এখানে অনিল কাপুর, জন আব্রাহাম, আরশাদ ওয়ার্সিদের সঙ্গে অভিনয় করবেন তিনি।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.