রাঙ্গামাটিতে গোলাগুলি, নিহত ৩

রাঙ্গামাটির রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা গ্রুপের দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বালুমোড়া এলাকার মারমাপাড়ায় গভীর অরণ্যে এই ঘটনা ঘটে। রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেএসএসের (সন্তু লারমা গ্রুপ) অন্তঃকোন্দলের জেরে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে তিনজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও সেখানে যাচ্ছি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানানো যাবে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.