ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ১ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় সড়কের দু’পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা প্রায় ১ হাজার স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

সোমবার সকাল ১১টা থেকে গেন্ডা এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্মসচিব মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে অভিযান শুরু হয়। ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ উচ্ছেদ অভিযান চলবে আজ ও আগামীকাল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী জানান, সারা দেশের ন্যায় সড়কের দু’পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে আজ সাভারে অভিযান পরিচালিত হচ্ছে।

আজ ও আগামিকাল সাভারের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান চলবে। বিশেষ করে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবদনকে ঘিরে আগত অতিথিদের যাতায়াত নির্বিঘ্ন করতে তাদের এই অভিযান জোরালো ভাবে চলছে।

এরই অংশ হিসেবে দুই দিনের চলমান অভিযানের আজ প্রথম দিনে গেন্ডা বাজার স্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা প্রায় ১ হাজার স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এসময় সকল অবৈধ স্থাপনাগুলোকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় বলেও জানান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.