বুয়েটের ছাত্র ফাহাদ   হত্যার প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। সোমবার সকালে ফাহাদের মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে হল ছেড়ে বেরিয়ে এসে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা ফাহাদ হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।

এদিকে, বুয়েটে ছাত্র আবরার ফাহাদকে হত্যার সময়কার সিসি ক্যামেরার ফুটেজ গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে। এমন ঘটনার প্রতিবাদে হল প্রভোস্ট অফিস ঘিরে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, রাত ২টা ৬ মিনিটের পর আর কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না। ওই ফুটেজ পেলে হত্যার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

অন্যদিকে, বুয়েট শিক্ষার্থী ফাহাদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ‘বুয়েট শিক্ষার্থী আববার হত্যার বিচার চাই’ ব্যানারে সোমবার দুপুরে প্রগতিশীল ছাত্র জোট এই বিক্ষোভ করে।এ সময় ‘বুয়েট তোমার ভয় নাই, ঢাবির আছে লাখো ভাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।রবিবার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা। তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। অভিযোগ, ফাহাদকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুদ্ধস্বর/এস এ কে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.