কোনো তুলনা করছি না, শুধু বুঝবার জন্য বলছি। বঙ্গবন্ধুর সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বাসের মানুষটির নাম ছিলো তাজউদ্দিন আহমেদ । স্বাধীনতার পরে সেই তাজউদ্দিন আহমেদকে বঙ্গবন্ধু নিজে পদত্যাগ করতে বলেছিলেন। ইতিহাসের বই থেকে পড়া ( নামটি মনে নেই, তবে কেউ চাইলে খুঁজে বেড় করতে পারবো)। বঙ্গবন্ধু ভেবেছিলেন তাজউদ্দিন হয়তো পদত্যাগ করতে চাইবেন না। একদিন দেরি হয়েছিলো তাজউদ্দিনের পদত্যাগ পত্র আসতে, সেখানেই বঙ্গবন্ধুর সন্দেহ জেগেছিলো, তার মূলে ছিলো কানপড়া। কোনো এক ঘরোয়া সভায়, সেই কানপড়ার সূত্রে বঙ্গবন্ধু রেগে গিয়ে বলেছিলেন, ” আমি বলেছি, তাজউদ্দিন কে পদত্যাগ করতে”! ঠিক সেই মূহুর্তেই তাজউদ্দিনের ব্যক্তিগত সেক্রেটারি পদত্যাগ পত্র নিয়ে সেই ঘরে প্রবেশ করে, বঙ্গবন্ধুর হাতে কাঙিক্ষত পদত্যাগ পত্রটি হস্তান্তর করেন। সেখান থেকেই ভাটা পরে বঙ্গবন্ধু আর তাজউদ্দিনের সেই দীর্ঘদিনের বন্ধন। তবে তাজউদ্দিন সাহেব কোনো দিন বঙ্গবন্ধু সমন্ধে একটি টুশব্দটি উচ্চারণ করেন নি। কোথাও , কারো লেখাতে পাওয়া যায় না।
দ্বিতীয়টি আজকের সাকিবনামা। গতবছর আওয়ামী লীগের হয়ে নির্বাচন করবেন বলেই কথা উঠেছিলো। ক্যাপ্টেন মাশরাফি সেই নির্বাচন করলেন, তবে সাকিবকে প্রধানমন্ত্রী নিজেই নির্বাচন করতে মানা করছিলেন (পত্রিকার খবর) বয়স অনেক আছে বলে। বুঝাই যায়, সাকিব আওয়ামী ঘরনার একজন ব্যক্তিত্ব। যে কেউ, যেকোনো ঘরনার হতেই পারে, এটা অবশ্যই সম্মানের , সেটা ভিন্ন আলোচনা । জনগণ আরো জানে যে, সাকিব সহ আনেক প্লেয়ারের সাথে প্রধানমন্ত্রীর বেশ সুসম্পর্ক রয়েছে। বিশেষ করে সাকিবের গিন্নি/বাচ্চা সহ প্রধানমন্ত্রী সাথে মোলাকাতের ছবি প্রায়শই দেখা যায় এবং এটা ভালো দিক।
সাকিব বর্তমানে টেস্ট ও টি-20র ক্যাপ্টেন । সামনেই ভারতের সাথে পূর্ণাঙ্গ সিরিজ হবে। খেলোয়াড়রা ঠিক তার আগ মুহূর্তে একটি ধর্মঘট ডাকে। এই আলাপেও বেশি যাচ্ছি না, সবাই অবগতি আছেন। তবে সময়টি বিবেচনায় নেওয়া দরকার । সেই সময়টা ভালো সময় বা খারাপ সময়? সেটা নিয়েও তর্ক বিতর্ক হতে পারে। কেন ভারত সিরিজের পূর্বেই ? আবার পাপন প্রথম সংবাদ সম্মেলনে যেভাবে হুমকি ধামকি দিয়ে গেলেন, ঠিক পরেরদিন নতজানু মাথায় ভিন্ন কিছু ফলাফল হলো। সবাই ভাবলেও, আমি ব্যক্তিগতভাবে শংকায় ছিলাম, প্লেয়াররা এটা ট্যাকল করতে পারবে কিনা ? কেন শংকায় ছিলাম? পাপন সাহেব ভবিষ্যতবাণী করেছিলেন, সেই সংবাদ সম্মেলনে! সামনেই দেখতে পাবেন খেলোয়াড়দের কি হয় ! লক্ষণীয় যে, পাপনের টেলিফোন কেউ রিসিভ করেনি। না করারই কথা। মিরাজের মত বাচ্চা ছেলেটাকে পাপনের ধমকের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে আছে। আমার শংকাই প্রমাণিত হলো! আর খেলোয়াড়দের ধর্মঘটের সময়, সেটাই স্বাভাবিক সময় ছিলো। যদি বড় কোনো সিরিজের পূর্ব মূহুর্তে এমন ধর্মঘট না হতো, তাহলে বিষয়টির কোনো সমাধান প্লেয়ারা পেতেনই না। তখন পাপন গংরা প্লেয়ারদের আরো বেশি চূর্ণবিচূর্ণ করে দিতো। লম্বা সময় বলে কথা। আর নেতৃত্ব, সেটা ক্যাপ্টেন ও সিনিয়র প্লেয়ার হিসেবে সাকিবেরই দেওয়ার কথা , এটাও ছিলো স্বাভাবিক ।
ঘটনা দুই বছর আগের । সাকিবকে জুয়াড়িরা খেলা পাতানোর প্রস্তাব দেয়, বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজে ও আইপিএলের খেলায়। সাকিব সেগুলোর কোনো আমলেই নেননি। আজকের খবর , সাকিব আইসিসিকে আইন অনুযায়ী অবগতও করেননি , ভালো কথা। মেনে নিলাম, সাকিব আইসিসিকে বিষয়টি জানান নি। তা হঠাত্ করে, ঠিক ভারত সিরিজের পূর্বেই শাস্তি চলে এলো কেন ? ধর্মঘটে কি কারো আঁতে ঘা লেগেছে ? নাকি অন্যকারো প্রণোদনা আছে ? আচ্ছা, আইসিসি কি কোনো চিঠি সাকিবকে পাঠিয়েছে ? সাকিবকে কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে? নাকি আইনে নাই ? ভুল স্বীকার করে,আইসিসির শাস্তি মেনে নিলেও , কেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই ? কেন অ্যাপিল করতে পারবে না একজন খেলোয়াড় ? তাহলে বলতেই হয় , আকসু বা আইসিসির আইনেই গলদ আছে। এই আইনের ইতিহাসটি হয়তো অনেকের জানা আছে। কেন ? এমন আইন তৈরি করা হয়েছিলো। সময়তো অনেক গড়িয়েছে, এখনও কি সেই আইনেই চলতে হবে ক্রিকেটকে ? আচ্ছা, আকসু কি কোনো আইন ভঙ করেছে ? এটার উত্তর কোনো আইনজীবী দিলেই ভালো।
আজকের সংবাদ সম্মেলনে সাকিবের হাতে থাকা কাগজের দুইলাইন বড় বড় নিশ্বাস নিয়ে, কোনো মতে বলে গেলেন, ” ভুলটা আমার ছিলো “! যারা সংবাদ সম্মেলনটি দেখেছেন, তারা আবার ইউ টিউবে দেখে নিন। মিলিয়ে দেখুন, আমার কথার মিল পান কিনা ? টিভির পর্দায় বড় বড় করে লেখা উঠছে বারবার, সাকিব দেশবাসীর নিকট ক্ষমা চেয়েছেন ! বারবার দেখানো হচ্ছে, গরুর চর্বণের মতন ! কি তার উদ্দেশ্যে? প্রশ্ন করা যাবে কি ?
বঙ্গবন্ধুর কানে কানপড়ার কথা বলছিলাম। কে না জানে, বঙ্গবন্ধুকে তার চারপাশে দালাল আর চাটুকাররা ঘিরে ফেলেছিলো । সত্য কখনোই বঙ্গবন্ধুর কাছে পৌঁছাতে পেরেছিলো কি ? উত্তর হলো না । তাই মনে প্রশ্ন উঠে, আজকে তার কন্যার কানে কারা কানপড়া দিচ্ছে ? তিনি কি সত্যি সত্যি সত্য জানতে পারছেন ? লক্ষ্য করুন গতকালকের প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, সেখানে প্রধানমন্ত্রী খুব ছোট্ট শব্দে বলে গেলেন, সাকিবের বিষয়ে তেমন কিছুই করার নাই ! তবে ( লক্ষণীয় যে, তবে ) বিসিবি পাশে আছে, বেশ বেশ এবং শেষ ! যে প্রধানমন্ত্রী সাকিবকে দিয়ে নির্বাচন করাতে এত আগ্রহী ছিলেন, যে প্রধানমন্ত্রী সাকিবের বিষয়ে এত সজাগ থাকেন, তিনিই ছোট্ট দুই শব্দে সংবাদ সম্মেলনে এত বড় বিষয়টি শেষ করে দিলেন ! এদিকে টিভির পর্দায় আবার একঝাঁক পালের বলদ বেশ জোরেসরে এখনই বলা শুরু করেছেন, ” এক সাকিবে বাংলাদেশ ক্রিকেট আঁটকিয়ে থাকবে না ” , ” একদিকে নাকি ভালো হয়েছে, অন্যান্য খেলোয়াড়রা সতর্ক হবে এবং জাতির জন্য ঠিকই জান বাজি রেখে লড়ে যাবেন ” !” ক্রিকেট তো দলগত খেলা, সাকিবের জায়গায় যে কেউ দাঁড়িয়ে যাবে” ! ইত্যাদি ইত্যাদি । ভালো কথা, বেশ ভালো কথা ! সাবাস বাংলাদেশ! তবে ছোট্ট করে বলে যাই, ” সাকিবরা বারবার পয়দা হয় না “। প্রতিটি খেলার উঠতি একটা সময় ও সম্ভাবনা থাকে এবং স্ট্যাপিং ও টাইমিং থাকে। মনে পরে কি, বাংলার ফুটবলের কথা? এই ফুটবল ৮০ দশকেও কোথায় ছিলো ? এখন প্রায় ৩০ বছর পরে , কিছুটা উর্ধমুখী। সময়টা ভাবুন, ৩০ বছর !
কেন লেখার শুরুতেই ৭২-৭৫ এর কথা বলছিলাম ? বর্তমানে সেই সময়ের মতন চারিদিকে কেবল চোর আর চাটারদল। সব কিছু লুটেপুটে নিজেদের সিন্ধুকে ভরছে ! নির্লিপ্ত ও নির্লজ্জের মত প্রকাশ্যে সব করছে। মনে আছে সবার , খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যার পূর্বের দিনও বঙ্গবন্ধুকে হাঁসের মাংস বাসায় গিয়ে খাওয়ায়ে এসেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পিতা/মাতা সহ পুরো পরিবারের মর্মান্তিক মৃত্যুর পিছনে যাদের সবচাইতে বেশি অবদান ছিলো, তাঁরা ছিলো আপনার পিতার চাটারদল আর দালালদের অবদান এবং তাঁরা সবাই ছিলো আপনার পিতার প্রাণের দল আওয়ামী লীগের । বর্তমানে নিত্যদিনের নতুন নতুন ঘটানার জন্ম দেখে, ভালো করে অনুমান করার চেষ্টা করুন, কারা এ সবকিছুর মদতদাতা? খুঁজে দেখুন আপনার চারপাশেও কেবল দালাল আর চাটারদলে ভরা। তাঁরা কিন্তু আপনার খুব নিকটের অতি আওয়ামী লীগাররাই ! সব কিছু দেখলে ও বুঝলে, এটা পরিষ্কার যে, আপনার পাশে খন্দকারদের রমরমা অবস্থা । এদের দ্বারা প্রভাবিত হচ্ছেন কিনা, নিজেকেই প্রশ্ন করুন। কেননা আবরারের মর্মান্তিক হত্যা হয়, এখনও বুয়েটে পড়ালেখা চালু হয় নাই! আশ্চর্য সেই ভিসি এখনও বহাল তবিয়তে আছে ! ক্রিকেট বোর্ডে লোকমানরা ছিলো, এখন আবার জেলে , তারপরেও বহিষ্কার হয় না ! আপনার দলের জেনারেল সেক্রেটারিই এই প্রশ্ন তুলেছে, আমরা শুধু যৌক্তিক প্রশ্ন বলে মনে করি। আপনার সন্তানতুল্য আপনার কাছেই বড় হওয়া ( সম্ভবত আপনাকে মা বলেই ডাকতো ) এমপি তাপস সাহেব প্রশ্ন তুলেছেন, বেসিক ব্যাংকের বাচ্চুরা কেন অ্যারেস্ট হয় না ! কাদের এত লম্বা হাত যে, আপনার নাকের ডগার সামনে দিয়ে এগুলো করে যাচ্ছেন। তাই বলছিলাম সেই ভয়ের কানপড়ার কথা। আপনার কান ভারী করছে না তো ? বিশ্বস্ত/আশ্বস্তদের কে নিশ্চয়ই চিনেন। একবার ভাবুনতো, তারা আপনার পাশে আছে কি ? না, সব চাটারদল ?
লঘু পাপে গুরুশান্তি! আইসিসির নিকট সাকিবের স্বীকারোক্তি! এখানে স্পষ্ট করে বলি, প্রেস কনফারেন্সে সাকিবের চেহারা আর চোখ দেখে অন্তত আমার মনে হয়েছে, সাকিবের হাতের কাগজে যা লেখা ছিলো, তা সাকিবের মনের কথা নয় এবং অবশ্যই না। লিখে রাখুন সবাই, এটা একদিন প্রমাণ হবেই। তবে সেটা অবশ্যই সাকিবের পেনশনের আগে নয়। তাও যদি সাকিব ক্রিকেটের সাথে কোনোভাবেই জড়িত না থাকে, তবেই আসল সত্য বেড় হবে। অবশ্য তখন এই আসলের কোনো মূল্যেই থাকবে না ।
সাকিব আইসিসির সব নিয়ম কানুন জানেন। তিনিই একই ভুল তিনবার করেছেন বা করবে ? ! একথা কাঁনার ভাই অন্ধও বিশ্বাস করবে না । সাকিব জুয়াড়িদের কোনো পাত্তাই দেন নাই, কোনো টেলিফোন করে কথাও বলেন নি ! যেখানে কোনো কিছুই ঘটেইনি সেখানে বিশ্বসেড়া অলরাউন্ডার কে বিনা নোটিসেই দুবছর নিষেধাজ্ঞা! একবছর সরাসরি নিষেধ । আর দ্বিতীয় বছর অবজারভেশনে! বাহ্ কি চমত্কার দেখা গেলো !
এখানে মাননীয় প্রধানমন্ত্রীর মুখের কথাই স্বরণ হচ্ছে, তাই বলি , ” পদ্মা সেতুতে কোনো টাকা লেনদেনই হয় নাই, অথচ ….. ” বেশ ইন্টারেস্টিং তাই না ? এটা নিশ্চয়ই আপনার ভালো লাগেনি । তবে সরকার অ্যাপিল করে রায় নিজেদের করে নিতে সক্ষম হয়েছিলো। মানে আত্মপক্ষ নেবার সুযোগ ছিলো। সাকিবের সেই সুযোগই নাকি নাই ! বাহ্হ বাহ্হ! আইন বলে কথা ! তার উপরে ভদ্রলোকের খেলা ও মান ! আবার অন্যদিকে এই সরকারই সাবেক প্রধানমন্ত্রীকে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছেন। মামলা কি ? দুইকোটি টাকা ছয়কোটি টাকা হয়ে আছে। তারপরেও জেলে !এখানেও একই কাহিনী! টাকার ক্ষয়ক্ষতি হয়নি বরং বাচ্চা দিয়েছে, বেড়েছে ! তারপরেও সাবেক প্রধানমন্ত্রী জেলে ! এখানে আবার বাঙালিকে হাইকোর্ট দেখাবেন না । বাঙালি সব বোঝে ও জানে। মাননীয় প্রধানমন্ত্রী আমি শুধু সেই পদ্মাসেতুর কাহিনীটি বা সাকিবের কাহিনীটি পরিষ্কার করতেই এই মামলার কথা বলেছি । কি চমত্কার মিল। একেবারেই স্কেন কপির মত গল্প! মাননীয় প্রধানমন্ত্রী তাই বলছিলাম, কারো কানপড়ায় না পরে, নিজের প্রতি বিশ্বাস রাখুন , নিজের জ্ঞাণ-গরিমা দিয়ে বিষয়গুলো বিবেচনায় নিন।
বিষয়গুলো ভেবে দেখবার জন্যেই এত কিছু বলা। এগুলো কোনো পরামর্শ নয়। লঘু পাপে গুরুশাস্তির কি পরিণতি হয়? সেটাই বলার প্রায়াশ মাত্র । আইসিসি আইসিসি বলে লাভ নেই। বাংলাদেশের ক্রিকেটকে ক্ষতি সাধন করতে উঠে পরে লেগেছে আইসিসি, এই বড়ি পাবলিককে খাওয়ানো যাবে না । আর সাথে, ভারত কোনো গ্যাম বাংলাদেশের সাথে হারতে চায় না বলেই এগুলো ভারতেই কারসাজি! এগলো বলেও কোনো লাভ নেই। ভারত ক্রিকেটে কত উপরে ! ওদের তো এত সময় নাই, বাংলাদেশ দলকে দূর্বল করে বেড়াতে নিয়ে যাবে ! ক্রিকেটে ধর্মঘট, সাকিবের শাস্তি, পাপনের হুমকি ধামকি, এই সব কিছুই কনফ্লিক্ট অব ইন্টারেস্টের মারপ্যাঁচ। সোজা বাংলায় বললে, ” ঘরের শত্রু বিভীষন “। লাগাম টেনে ধরুন, তা না হলে ক্রিকেটও শেষ বেই।
সব শেষে বলি, এই পাপনদের যত আপন ভাববেন, ততই ফাঁসবেন । ৭২-৭৫-এ যা যা ঘঠেছিলো, তার সব নমুনা আজকালের সব ঘটনায় দেখতে পাওয়া যায় । কেমন জানি সব অ্যাকজ্যাক্টলি প্রিনট কপি। তাই বলছিলাম, আকাশে কালো মেঘের ঘনঘটা । ছাতি সময় মত ফুঁটিয়ে রাখুন ।

বুলবুল তালুকদার
সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডটকম

