দীপক আগারওয়াল বাংলাদেশের মানুষের কাছে বর্তমানে অন্যতম খলনায়ক এই দীপকই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। তার কারণেই নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে সাকিবকে। তবে শুধু সাকিব তামিম নয় দিপক জুয়াড় ফাঁদে ফেলতে চেয়েছিল বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবালকেও। তবে বড় বাঁচা বেঁচে গিয়েছেন তামিম। ২০১৭ সালের নভেম্বরে দীপক আগারওয়াল তামিমকে ফিক্সিংয়ের প্রস্তাব দিলে তামিম তৎক্ষণাৎ বিসিবির দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তাকে বিষয়টি অবহিত করায় বিপাকে পড়তে হয়নি তাঁকে। সাকিবকে নিয়ে তদন্তের সময় তদন্ত হয় তামিমকে নিয়েও। তবে তিনি বিসিবির দুর্নীতি দমন কর্ককর্তাকে বিষয়টি আগেই জানিয়েছেন সে প্রমাণ দেখালে শাস্তির হাত থেকে বেঁচে যান। তবে সাকিব দিপকের কু-প্রস্তাবে রাজি না হলেও বিষয়টি আইসিসি বা বিসিবির কাউকে অবহিত করেন নি। ফলশ্রুতিতে শাস্তি ভোগ করতে হচ্ছে তাকে।
প্রসঙ্গত, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে অবহিত না করায় বাংলাদেশ ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে সাকিব দোষ স্বীকার করায় তার নিষেধাজ্ঞা এক বছর কমিয়ে দিয়েছে আইসিসি। আগামী বছরের ২৯ অক্টোবর থেকে আবারও ব্যাট-বল হাতে মাঠে নামতে পারবেন তিনি।

