খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যার ষড়যন্ত্র চলছেঃরিজভী

খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত ১৪ দিন ধরে কোনো চিকিৎসক যাচ্ছেন না সাবেক প্রধানমন্ত্রীকে দেখতে।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, আপনারা জানেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া বর্তমানে ভীষণ অসুস্থ। তাকে কারাগার থেকে (বিএসএমএমইউ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অসুস্থতা নিয়ে চলছে সরকারের নির্দয় আচরণ। তার উন্নতমানের সুচিকিৎসার অধিকারটুকু কেড়ে নেয়া হয়েছে। গত ১৪ দিনে কোনো চিকিৎসক তাঁর কাছে যাননি।

তিনি বলেন, বিএসএমএমইউ এর ভিসি সাহেব গত সপ্তাহে রিমাটোলজিষ্টদের দিয়ে যে মেডিকেল বোর্ড গঠন করেছেন অদ্যাবধি সেই মেডিকেল বোর্ড বেগম জিয়া কিংবা তার কোনো স্বজনকে চিকিৎসার বিষয়ে কোনো রিপোর্ট দেননি। প্রচন্ড ব্যথা-বেদনায় দেশনেত্রী রাত্রে মোটেই ঘুমাতে পারছেন না। আগের তুলনায় বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। দুই মাস আগে দেশনেত্রী খালেদা জিয়ার দাঁতের এক্স-রে করা হলেও এখন পর্যন্ত সেই রিপোর্ট পাওয়া যায়নি। যেহেতু খালেদা জিয়ার ব্লাড সুগারের মাত্রাতিরিক্ত তাই তার দাঁতের সমস্যার কারণে চোখসহ শরীরের অন্যান্য সমস্যা প্রকট হওয়ার সম্ভাবনা খুবই বেশি।

শুদ্ধস্বর/বিটি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.