আবরারকে পিটিয়ে হত্যায় জার্মান দূতাবাসের নিন্দা

গত রোববার রাতে বুয়েটের শেরেবাংলা হলে মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা মো. বরকত উল্লাহ। নৃশংস এই হত্যাকাণ্ডে উত্তাল পুরো দেশ। এবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশে অবস্থিত জার্মান-দূতাবাসের-নিন্দা

আজ মঙ্গলবার বিকেলে জার্মান দূতাবাস অফিশিয়াল ফেসবুক পেজে আবরার হত্যার নিন্দা জানিয়ে লেখে, ” মত প্রকাশের স্বাধীনতা প্রতিটি গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি বাক সধীনতার স্বতন্ত্র অধিকার এবং মতামতের স্বাধীনতার পাশাপাশি সেই মতামত প্রকাশ্যে প্রকাশের অধিকারের নিশ্চয়তা দেয়। জার্মান সরকার নিজ দেশে ও বিশ্বব্যাপী সেই অধিকারগুলো জোর দিয়ে সমর্থন করে। ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস গতকাল বুয়েটে ছাত্র খুন হওয়ায় গভীরভাবে শোকাহত । জার্মান দূতাবাস নিহত ছাত্রের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

111.PNG

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.