আন্দোলনের মুখে শেরে-বাংলা হলের প্রভোস্টের পদত্যাগ

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের প্রভোস্ট ড. জাফর ইকবাল।

বুধবার বিকাল তিনটার দিকে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রসঙ্গত, আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরে-বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি। রবিবার মধ্যরাতে হলের দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে চকবাজার থানা পুলিশ। অভিযোগ, ছাত্রলীগের নেতারা হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে ডেকে নিয়ে বেদম মারধর করেন।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.