লৌকিক কুসংস্কারে আবৃত মানচিত্র

লৌকিক কুসংস্কার প্রতি সেকেন্ডে মহা-সম্প্রসারিত এই মহাবিশ্বের ক্ষুদ্রতম একটি গ্রহের ক্ষুদ্রতম জীব সংখ্যায় ছয়শো কোটির অধিক। মৌলিক পরিচয় মানুষ আর মানুষ শব্দের অর্থ একটি ব্ল্যাকহোল অথবা মাত্র একটি শব্দ। এখানে ব্যাখ্যাটা একজনের কাছে এক এক রকম। হ্যা আমিও একজন মানুষ আর মানুষ হওয়ার জন্য বিশেষ কি গুণাবলি থাকা আবশ্যক তা আমার অজানা। তবে যা দেখেছি বুঝেছি তাতে এটুকু বলতে পারি যে, আমাদের ছয়শো কোটির অধিক এই সমষ্টিকে আলাদা করেছে পরস্পরের আলাদা বিশ্বাস, আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি, আলাদা দেশ। এই সুবিশাল বিভক্তির মূল ঐ কুসংস্কার। এটা সেই সুপ্রাচীন কাল থেকেই ধীরে ধীরে একটি মানুষের দলকে কুসংস্কারের এক একটি বীজ আলদা করে শুধু ঘৃণা চোখ। সে চোখ নির্মান করে নিয়েছে আলাদা মানচিত্র, এজন্য হত্যা করেছে লক্ষ লক্ষ মানুষ। আর গড়ে তুলেছে কুসংস্কারের এক একটি বিশাল লৌকিক সমষ্টি আর তাদের কাছে তাদের মতবাদ অর্থাৎ কুসংস্কারই শ্রেষ্ঠ। অপরের প্রতি এদের বিন্দু সমান সহমত ও কারও নেই। আজ এ পৃথিবী কুসংস্কারের মানচিত্রে শিকলবন্দী মানবার আর্ত চিৎকার। তবু আশায় বুক বেধে রাখি আলো আসবেই, ফুল ফুটবে, কুসংস্কারের দেয়াল ভেঙ্গে।

20190922_221736

খাঁন সবুজ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.