লোকমান হোসেনকে আটক করেছে র‍্যাব-২

মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসেনকে আটক করেছে র‍্যাব-২। বুধবার রাত সাড়ে ১২টার পর লোকমান হোসেনের মণিপুরী পাড়ার বাসা থেকে তাঁকে আটক করা হয়। তবে ঠিক কিসের জন্য লোকমান হোসেনকে আটক করা হয়েছে  তা নিশ্চিত করে বলা হয়নি।

এ দিকে একটি সূত্রে জানা গেছে, লোকমান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এর আগে রাজধানীর তেজগাঁও মণিপুরী পাড়ায় লোকমান হোসেনের বাসায় অভিযান শুরু করে র‍্যাব-২-এর একটি দল। বুধবার রাত ১১টার পর তাঁর বাসায় প্রবেশ করে র‍্যাব-২। র‍্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ প্রথম আলোর কাছে অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

ওই সময় র‍্যাব-২-এর অধিনায়ক আশিক বিল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁর (লোকমান হোসেন) সঙ্গে কথা বলছি।’ তাঁকে গ্রেপ্তার বা আটক করা হবে কি না জানতে চাইলে র‍্যাবের এই কর্মকর্তা তখন বলেছিলেন, ‘দেখা যাক…প্রক্রিয়া চলছে।’ প্রথম আলোকে তিনি আরও বলেছিলেন, ‘ওনার (লোকমান হোসেন) বাসায় এসেছি। কার্যক্রম চলছে।’সূত্র  : প্রথম আলো

শুদ্ধস্বর/বিটি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.