ডেঙ্গুতে অক্রান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত খালেদা আক্তার নামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি মধুখালী​ উপজেলার ২নং ওয়ার্ডের মেগচামী মধ্যপাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষক মো. সফিকুল ইসলাম খানের ছোট মেয়ে।

রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। খালেদা মধুখালী উপজেলার সদরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি আইনউদ্দিন কলেজের অনার্স শেষবর্ষের ছাত্রী ছিলেন।

জানা যায়, ৩দিন আগে খালেদা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসান আলী খালেদার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, খালেদার লাশ মেগচামী গ্রামে বাড়িতে নিয়ে আসার জন্য ঢাকা থেকে রওয়ানা হয়েছে।

শুদ্ধস্বর/এস এ কে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.