সমালোচনার মুখে মেয়রদের ডেঙ্গু সচেনতা কনসার্ট বাতিল

নাগরিক ঢাকার ব্যানারে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে কনসার্ট ‘আমার শহর আমার দায়িত্ব’ সমালোচনার মুখে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউশনে  (কেআইবিতে) এ কনসার্ট ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন আর দ্বিতীয় অধিবেশনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের প্রধান অতিথি থাকার কথা ছিল। কিন্তু সকাল সাড়ে ১০টায় ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, দুপুর ১২ টায় মেয়র সাঈদ খোকনের প্রোগ্রামটি অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে। একইভাবে দুপুর ১টার পরে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, অনিবার্য কারণবশত ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম কেআইবিতে অনুষ্ঠিত অনুষ্ঠানটিতে উপস্থিত হতে অপারগতা প্রকাশ করছেন। এর আগে শুক্রবার রাত থেকেই ডেঙ্গু সচেতনতা তৈরিতে আয়োজিত এ কনসার্টির সমালোচনা করতে থাকেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, অনুষ্ঠানের পোস্টার পোষ্ট করে তাতে অনেকে লিখেন মেয়র মহোদয়রা মশা তাড়াতে গান শুনাবেন। অনেকে আবার লিখেন, কাল ডেঙ্গুর আয়োজনে গান শুনব।

এছাড়া মেয়রদের সমালোচনাও করেন অনেকে।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.