রাজধানীতে ডেঙ্গুজ্বরে শিশুর মৃত্যু

রাজধানীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম জারিফা জাহান (৯)।

টানা পাঁচ দিন ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়।

জারিফার বাবার নাম জলিল আহমেদ, মা রেহানা আক্তার। তারা থাকতেন রাজধানীর আজিমপুরে। আজিমপুর লিটল অ্যাঞ্জেল স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত জারিফা।

কান্নাজড়িত কণ্ঠে জারিফার মামা সুমন গণমাধ্যমকে বলেন, গত বুধবার জারিফাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই তাকে আইসিইউতে রাখা হয়। আজ সকাল পৌনে ৯টার দিকে সে মারা যায়।

শুদ্ধস্বর/এস এ কে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.