বিবর্তিত দিনের আকূতি -অনিন্দ্য আসাদ

উর্বশী নদীর কাকচক্ষু জলে

সরপুঁটির ঝিলিকে

ভেসে ওঠে বিশাল আকাশের ছাঁয়া,

দর্পণের মতো

নিজের মুখশ্রী দেখা,

হাত নেড়ে ঢেউ ভেঙে

মিলিয়ে দেওয়া

কিছুটা সময় পরেই

আবার সুস্পষ্ট,

পাশে ভেসে ওঠে কালোকেশী

কাজলীর প্রতিবিম্ব, এরপর

জল ছিটা দিয়ে ভেঁজানোর দন্ডে

ভোঁ দৌড়, শাসণ শোষণে

তিক্ত হয়ে ওঠে সবকিছু।

পড়ার টেবিলে বাউন্ডুলে

হয়ে যায় মন,

বিচ্ছেদের গান

শোনায় জননী নদী,

সরপুঁটিরা মিলিয়ে যায়

দূরে বহুদূরে

গভীর জলের ভেতর,

রূপালী ঝিলিক হয়ে যায় ম্লান,

মনের দর্পণে আজো ভেসে ওঠে

কালোকেশী কাজলীর সন্ধ্যা ছায়া।

62233560_315003849434388_2571683862585278464_n

অনিন্দ্য আসাদ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.