যাদের সহযোগিতায় নতুন জীবন পেয়েছি, তাদের কৃতজ্ঞতা জানাই

বঙ্গোপসাগর থেকে উদ্ধার হওয়া ভারতীয় জেলে রবীন্দ্রনাথ দাশকে প্রশাসনের কাছে হস্তাস্তর করা হয়েছে শুক্রবার সন্ধ্যায়।

বৈরি আবহাওয়ায় ডুবে যাওয়া ট্রলারের জেলে রবীন্দ্র দাসকে উদ্ধার করে কেএসআরএম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি জাওয়াদের নাবিকরা।

৬ দিন সাগরের পানিতে মৃত্যুর সঙ্গে লড়াই করা ওই জেলেকে কুতুবদিয়া চ্যানেল থেকে উদ্ধার করা হয় ১০ জুলাই বেলা ১১টার দিকে। তখন থেকে রবীন্দ্রনাথ দাশকে উদ্ধারকারী জাহাজেই চিকিৎসাসেবা দেয়া হয়েছিল।

কেএসআরএম গ্রুপের সিইও মেহেরুল করিম বলেন, আমরা প্রতিকূল পবিবেশে সম্পূর্ণ মানবিক বিবেচনায় ভারতীয় ওই জেলেকে গভীর সাগর থেকে উদ্ধার করেছি। যদিও উদ্ধারের পুরো প্রক্রিয়াটি সহজ ছিল না। রবীন্দ্রনাথ যেহেতু ভারতীয় নাগরিক তাই বেশকিছু প্রক্রিয়া অনুসরণ করে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার বিকালে পতেঙ্গার বাংলাদেশ মেরিন একাডেমি জেটিতে উদ্ধার করা জেলেকে সাংবাদিকদের মুখোমুখি করা হয়। এরপর তাকে কোস্ট গার্ড কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

এ সময় উদ্ধার হওয়া জেলে রবীন্দ্রনাথ দাশ বলেন, ‘

এ সময় উদ্ধার হওয়া জেলে রবীন্দ্রনাথ দাশ বলেন, ‘যাদের সহযোগিতায় আমি নতুন জীবন ফিরে পেয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

তিনি আরও বলেন, ‘উত্তাল সাগরে ট্রলার ডুবে যাওয়ার পর বাঁশ ধরে ভাসছিলাম ১৫ জন মানুষ। আমি ছাড়া সবার লাইফ জ্যাকেট ছিল। একে একে তলিয়ে যাচ্ছিলেন সহকর্মীরা। সব শেষে ছিলাম ভাইপো আর আমি। উদ্ধারের ৩ ঘণ্টা আগে ভাইপো তলিয়ে গেল। যখন বৃষ্টি হতো হা করে পান করতাম। কিন্তু মাছ আমার বাহুতে, ঘাড়ে কামড়াচ্ছিলো। দিন রাত কখনো ঘুমাইনি। বাবা, মা, ছেলে আর মেয়ের মুখটি ভেসে উঠছিলো।’

এ সময় উপস্থিত ছিলেন নৌবাণিজ্য দফতরের প্রধান কর্মকর্তা ড. সাজিদ হোসেন, কেএসআরএমের সিইও প্রকৌশলী মেহেরুল করিম, এমভি জাওয়াদের ক্যাপ্টেন এসএম নাসির উদ্দিন, মাস্টার পুলক কুমার ভাস্কর, মেরিন সুপার ওসমান গনি, ডিপিএ-সিএসএ ফয়েজ আহমদ জুকব, ডাক্তার মেজবাহ উদ্দিন আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ব্রান্ড ম্যানেজার মনিরুজ্জামান রিয়াদ প্রমুখ।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.