অশান্ত মন – লায়লা আহমেদ সেলিনা

বাতায়নে দাঁড়িয়ে দেখছি আকাশকে,

কী সুন্দর অবলীলায় অঝরে কাঁদছে।

রাগে ক্ষোভে হৃদয় থেকে,

সাদা সাদা টুকরা ফেলছে অবনীতে।

ঝেড়ে ফেলে শান্ত করছে হৃদয়কে।

ভারাক্রান্ত মনে ভাবছি, যদি

আকাশটার মতো কাঁদতে পারতাম,

হৃদয়ের নিরেট ভালোলাগা অনুভূতি

প্রকাশ করে দিতাম।

বড্ড ভালোবাসি যে তোমায়!

কখনো চেয়ে দেখিনি তোমার অবয়ব,

ছিল কী চোখের তারায় দুষ্টুমির ছাপ!

বুঝিনি খুঁজিনি কখনো তোমায়।

আজ বড়ই মনে পড়ছে যে গো!

মন চায়, স্বপ্নের নৌকায় পাল তুলে

ছুটে যাই বার বার।

ধুর কী ভাবছি!

এলোমেলো ভাবনা গুলো আবৃত

করলো আমায়।

মনের মুকুরে দেখছি,

নিভৃতে যতনে কোন এক স্থানে

আছো লুকিয়ে

আমার অনুভাবে সাড়া দিবো তোমায়।

কখনো জাগবে, শিহরিত হবে,

হয়তো এক সময় মধুর আবেশে

জড়িয়ে ধরবে আমায়।

আমার দুষ্টু মন শুধুই উঁকিঝুকি দিচ্ছে,

তোমার ভাবনা অধরাই।

অদূরে দাঁড়িয়ে ভেজা কাকটি সঙ্গীবিহীন,

তাকিয়ে এদিক ওদিক খুঁজছে,

ভাবছে কী আমার মতোই?

সব ঢেলে শান্ত হলো আকাশ,

প্রশান্তি এলো মনে,

আমি অশান্তই রয়ে গেলাম ভেজা

কাকটির মতো।

64518796_1045943935594121_1769902730727391232_n

লায়লা আহমেদ সেলিনা

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.