জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে গেলেন কাদের সিদ্দিকী

নিস্ক্রয়তার অভিযোগ এনে জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ার ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর  হোসেন চৌধুরী হক হলে এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্ট ছাড়ার ঘোষণা দেন তিনি।

এ সময় কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন পরবর্তী এই ৭ মাস জাতীয় ঐক্যফ্রন্টের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আনুষ্ঠানিকভাবে মতিঝিলে ড. কামাল হোসেনের অফিসে একটি অসমাপ্ত বৈঠক ছাড়া কখনও কোনও নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে কোনও মিটিং হয়নি। তাতে মনে হয় কোনো কালে কখনও জাতীয় ঐক্যফ্রন্ট নামে বাংলাদেশে কোনও রাজনৈতিক  জোট গঠন হয়নি।

তিনি বলেন, এ অবস্থায় দেশের জনগণের প্রকৃত পাহারাদার হিসেবে গঠিত কৃষক শ্রমিক জনতা লীগ বসে থাকতে পারে না। জাতীর এই ক্রান্তিলগ্নে জনগণকে পাশে নিয়ে নতুন উদ্যমে পথ চলা শুরুর অঙ্গীকার করছি আমরা।

উল্লেখযোগ্য যে নির্বাচনের পর ঐক্যফ্রন্ট নিষ্ক্রিয় রয়েছে ,শরীক দলগুলোর মধ্যে কোন যোগাযোগ নেই , প্রধান দল বিএনপির ও ঐক্যফ্রন্টের প্রতি কোন আগ্রহ দেখা যায় না ।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.