শেষ বিকেলের মেয়ে -তাকি নাজিব।

চারদিকে এইযে রংঙের ছড়াছড়ি হলুদে লালে ফেইজবুক ভরেগেছে। দেখতে বড্ড সুন্দর লাগে। ফাগুন মানে পলাশ,কৃষ্ণচুড়া আর শিমুলের লালে রাঙানো…চারপাশে রোদ ছড়ানো ফসল কাটা মাঠ। স্তব্ধ একাকী দূপুরে কোকিলের ডাক। পিঙ্গল আকাশ…!

ঘুম ভেঙ্গে প্রথমটায় আমি বুঝতে পারিনি, সকাল না বিকাল।  কাচের জানালা গলিয়ে ভেতরে মরা আলো আসছে।  বিকালই হবে…!মাথা পরিষ্কার হতে শুরু করল। সারা সকাল বাইরে ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে শেষ দুপুরে ঘরে এসে ঘুমিয়ে পরেছিলাম। বাইরে এখন রোদ মরে এসেছে। একটু পরই সন্ধ্যা নামবে। হটাৎ ঘুম ভেঙে মাথা ঘোলাটে হয়ে গিয়েছিলো। ফেইজবুক থেকে চোখ সরিয়ে ফোনটা নামিয়ে রাখলাম। সান্ধ্যার আকাশে সাদা ধোঁয়া ছড়িয়ে একলা একটা উড়োজাহাজ উড়ে চলেছে। মস্তিষ্কের চিন্তার পোকারা আবার ছুটতে শুরু করলো। আচ্ছা ঐ হাওয়াই জাহাজের ভেতরের লোক গুলো কোথায় যাচ্ছে…!

দূর দেশে…? হয়তো! এদের মধ্যে হয়তো অনেকে ঘরে ফিরছে! ভীষন একলা লাগছে এখন। চিৎকার করে বলতে ইচ্ছে করছে:

“বসন্ত এসে গেছে, চারিদিকে রঙের মেলা,…ওগো হওয়াই জাহাজ নিয়েচলো আমায় সেই রঙ্গিন যাদুর দেশে”।

হটাৎ “টিং” করে একটা শব্দ হলো আমার পাশে রাখা মোবাইল ফোনটায়। এসএমএস এসেছে।  ছেদ পরলো আমার কল্পনার রাজ্যে।

হাতে নিয়ে দেখলাম একটা মেসেজ এসেছে মেসেঞ্জারে…”Hlw”।

একটা মেয়ে, সুধু মুখটা দেখা যাচ্ছে। চুল গুলো তার একপাশে সরানো, নাম তিথি চৌধুরী। বাহ্ ভালোতো.. মনের বিষন্নতার মেঘ কেটে গিয়ে উৎসাহের বুদ বুদ খেলা করতে শুরু করল মাথার ভেতর।

তিথি চৌধুরী..!! কে মেয়েটা? মনে হয়না আমার পরিচিত কেউ ! হবে হয়তো আমার কোনো ফেইজবুক ফ্রেন্ড। ভাবনা গুলো পাশ কাটিয়ে আমি উত্তর করলাম…”hi”।  এসএমএসের পাশে টিক চিহ্নটা পুরোপুরি নীল না হওয়া পর্যন্ত আমি তাকিয়ে রইলাম।

কিছুক্ষন পরই উত্তর এলো। আমি আবার এসএমএস করলাম।

-কে সে? কিভাবে আমারা পরিচিত? রহস্যময় ঘোরপ্যাচের মধ্যে ।

বেশ কিছুক্ষন চলল্লো এই ভাবে ক্ষুদে বার্তার চালাচালি। যা পাওয়া গেল-

নাম তিথি চৌধুরী। থাকে সিলেট। পড়ে সিলেট শাহ্জালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

এরই মধ্যে বেশ অনেকটা সময় চলে গিয়েছে। বাইরে এখন অন্ধকার।

..তিথি চৌধুরী,তিথি চৌধুরী..!! নাহ্ সত্যি চিনিনা।

আচ্ছা, ফেইজবুকটা চেক করলেইতো  হয়!

সার্চ দিয়ে পাওয়া গেল অনেক গুলো “তিথি চৌধুরী”। ছবি মিলিয়ে চিনে নিলাম। চাপ দিতেই খুলে গেল। কভার ফটো,একলা একটা মেয়ে,হলুূদ শাড়িপড়া, পাহাড়ি  নদীর পানিতে পা ভিজিয়ে পাথরে বসে আছে।অদ্ভূত সুন্দর তার দৃষ্টিতে যাদুর খেলা। আমি এক নজরে তাকিয়ে রইলাম মন্ত্রমুগ্ধের মতো। সবকিছু ছাপিয়ে স্নিগ্ধ কোমলতা যেন বেড়িয়ে ছড়িয়ে পড়ছে চারপাশে। এই নদী, এই মেয়ে সব যেন জলরঙে আঁকা মোহনীয় এক ছবি।

মূহুর্তেই কোন যাদুর স্পর্শে কেটেগেল আমার মনের বিষন্নতার মেঘ। মোহনীয় হয়ে উঠল আমার এই বিষন্ন সন্ধ্যাবেলাটা।

61642615_369921476983708_2351918344623357952_n

তাকি নাজিব

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.