ঈদের দিনে তোমরা সবে
নতুন জামা পড়ো
আমরা থাকি খালি গায়ে
কেউকি মনে করো?
তোমার ভায়ে শার্টের সাথে
পড়েযে লাল টাই
কেঁদে কেঁদেই ঘুমিয়ে পড়ে
আমার ছোট ভাই ।
তোমার বোনটা কথা বলে
দামী মোবাইল ফোনে
পাশের বাড়ী বাসন মাজে
আমার বড় বোনে ।
তোমার বাবা সোনারগাঁয়ে
করেন ভুড়ি ভোজ
আমার বাবা রিক্সা চালান
হয় পেরেশান রোজ ।
তোমার মায়ে পার্টিতে যান
দামী শাড়ী পড়ে
আমার মায়ের সময় কাটে
অন্যের কাজ করে ।
তোমরাতো খাও কোরমা পোলাও
মুরগী গরু খাশি
আমরা যে খাই পান্তা ভাত
আর তরকারীটা বাসি ।
ফ্লাটের ভেতর তোমরা ঘুমাও
ঘরে আছে এসি
পথের পাশেই আমরা থাকি
কষ্ট লাগে বেশী ।
তোমরা মানুষ আমরা মানুষ
একই রক্তে জেনো
বিধাতারি সৃষ্টি এমন
বিভেদ হলো কেন ???

অনিন্দ্য আসাদ

